আপডেট: March 21, 2021
অনলাইন ডেস্ক:: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের পক্ষিরদিয়া চর থেকে দুটি ট্রলার ও হরিণ শিকারের ৩০০ ফাঁদসহ চারজন শিকারিকে আটক করেছে বন বিভাগ।
আটক শিকারিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

