শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

হিজলায় জেলেকে পিটিয়ে হত্যা

আপডেট: March 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশালের হিজলা উপজেলায় শরীফ তরফদার নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শরীফ পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরীফের বন্ধু সোহাগ জানান, ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরীফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা হলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী আল আমিন, বাবুল, রাজিব, নোমান, মাইদুল। চিৎকার শুনে শরীফের বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ সংলগ্ন শাহীন আকনের বাড়িতে আাশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ও উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরিবিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network