১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার জমি দখলের পাঁয়তারা, সাইনবোর্ড ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ

হিজলায় বজ্রপাতে গোয়াল ঘরে মারা গেল কৃষকের ৫ গরু

আপডেট: মে ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলায় গোয়াল ঘরে বজ্রপাতে এক খামারমালিকের পাঁচটি গরু মারা গেছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কোলচর গুচ্ছ গ্রামের সাহাব আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই গোয়ালের আটটি গরুর মধ্যে পাঁচটি প্রাণ হারায়। বাকি তিনটি গরু আহত হয়। খামারি সাহাব আলী মাঝি জানান, এ ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাহাব আলী মাঝি বলেন, রোববার রাত ১১টার দিকে গোয়ালে রাখা গরুর পরিচর্যা করে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে ১১টার দিকে পরপর বজ্রপাত শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে গোয়াল ঘরের কাছে একবার বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটি পুড়ে যায় এবং পাঁচটি গরু মারা যায়। গোয়াল ঘরে তিনটি গরুকে মৃত দেখতে পান। পরে আহত গরুগুলো পাশে সরিয়ে নেওয়া হয়।

খামারি সাহাব আলী মাঝি আরও বলেন, কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে আনেন। আজ সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু গভীর রাতে বজ্রপাতে সবকিছু শেষ হয়ে গেছে। মারা যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় আট লাখ টাকা।হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত খামারি আবেদন করলে সরকারি বরাদ্দ পেলে তাঁকে সহযোগিতা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network