হেফাজতের হরতাল বিশ্ব গণমাধ্যমে

আপডেট: March 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরে প্রতিবাদের অংশ হিসাবে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, প্রাণহানি এবং এর জের ধরে দেশজুড়ে হরতাল পালনের খবর প্রকাশ করেছে প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নিউ ইয়র্ক টাইমসের সংবাদে জানানো হয়, মোদির আগমনে হেফাজত ই ইসলাম নামের একটি ইসলামিস্ট গ্রুপ রাজপথে একত্রিত হয়। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জমায়েতের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। উঠে আসে সারাদেশে চলা সহিংসতার কথাও।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স গুরুত্বসহকারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা তাদের প্রতিবেদনে, হেফাজতে ইসলামের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার খবর প্রকাশ করেছে। নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফর শেষে দেশজুড়ে এই সহিংসতা ছড়িয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি ‘বাংলাদেশে নতুন বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়েছে’ শিরোনামের এক প্রতিবেদনে বলেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় টানা তৃতীয় দিনের মতো ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে এক ডজন মানুষ নিহত হয়েছেন। শুক্রবার চারজন এবং পরের দিন আরও ছয়জনের মৃত্যুর পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রধান প্রধান বেশ কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা হয়েছে।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, টাইমস নাউ, সংবাদ প্রতিদিন, সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে হেফাজত ইসলামের হরতাল ও বিক্ষোভের কথা প্রকাশ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network