৩ ঘর পুড়ে ছাই, সবাই গেছেন খেলা দেখতে

আপডেট: December 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়ি গেছেন সবাই। এর মধ্যে রাত ১১টায় বিদ্যুৎ থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দরিদ্র কৃষক আব্দুস সোবহানের তিনটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।রবিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দরিদ্র কৃষকের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।  সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, বাড়ির সবাই পাশের বাড়িতে ফুটবল খেলা দেখতে যায়। এই ফাঁকে আগুন লাগে। ফলে টের পাওয়ার আগেই পুড়ে সব শেষ হয়ে যায়। তবে ঘরে লোক না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভাই। এতে দরিদ্র ওই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ’ক্ষতিগ্রস্ত আব্দুস সোবহান বলেন, ‘এহন আমি কী হরমু? এই হ্যালের (শীতের) রাইতে থাকমু কই? আমার যে সব শ্যাস হ্যা গেল। ’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network