শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

৫৮ বিজিবির পৃথক অভিযানে ৯১টি স্বর্ণের বার জব্দ

আপডেট: November 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পৃথক অভিযানে ১১ কেজি ৭৩৮.৮১ গ্রাম ওজনের ৯১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮ কোটি ৫৫ লক্ষ ৫৮ হাজার ৬৫ টাকা। এসময় আটক হয়েছে আব্দুস শুকুর (৩৫) নামের এক স্বর্ণ চোরাকারবারি। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত তবির রহমানের ছেলে। মঙ্গলবার (২৯শে নভেম্বর) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া ও ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুর এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন স্বর্ণ চোরাচালানকারী দর্শনা হতে জীবননগরের দিকে গমন করছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপির টহল দল চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে কহিনুরের দোকানের সামনে অবস্থান নিয়ে আব্দুস শুকুর নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার পায়ের জুতার মধ্যে করে বহন করা কসটেপ দিয়ে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৬৯৯.৮১ গ্রাম (৫৯ ভরি ১৫ আনা ৫ রতি ৫ পয়েন্ট) যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৯৯ হাজার ৫৪৫ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুর গ্রামের কলাবাগানে মাটির মধ্যে স্বর্ণের বার পুঁতে রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে একই ব্যাটালিয়নের অধীনস্ত যাদবপুর বিওপির টহল দল মঙ্গলবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮৫টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তাৎক্ষণিক তা জব্দ করে। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১১.৩৯ কেজি (৯৪৬ ভরি ৯ আনা ৩ রতি ৮ পয়েন্ট) যার আনুমানিক মূল্য ৮ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ৫২০ টাকা। পৃথক অভিযানে স্বর্ণের এসব বার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network