৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট: April 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সদর উপজেলায় ছয় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ৯৩-সল্যা গ্রামের মনু মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হচ্ছেন ৯৩-সল্যা গ্রামের মনু মিয়ার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে মো. মিজান (৩২) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী প্রমোজ ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network