শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে আটক ২, দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

আপডেট: January 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্ট চলাকালীন দেশীয় তৈরি অস্ত্র ও মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) দুপুর সোয়া ১টার সময় আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন চুয়াডাঙ্গা-কুষ্টিয়াগামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার বিরামপুর গ্রামের স্কুলপাড়ার আরেজুল হকের ছেলে ফরজ আলী (৩৮) এবং কুর্শা গ্রামের আনেছ আলীর ছেলে রাজন আলী (২২)।

তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ১টি লোহার তৈরী চাপাতি (ধারালো ছোরা সদৃশ), ১টি প্লাস্টিকের বাট যুক্ত ধারালো এন্টি কাটার, ১টি লোহার তৈরি মোটরসাইকেলের চেইন গিয়ার যার পিছনে সুতার রশি যুক্ত, ১টি স্টিলের তৈরি L হ্যান্ডেল সকেট রেঞ্জ এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন কালো রংয়ের ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল।

আলমডাঙ্গা থানার এসআই ওয়াহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না সঙ্গীয় ফোর্সসহ এ চেকপোস্ট পরিচালনা করেন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network