শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

এফডিএ’র আয়োজনে রঙ্গিন ফুলকপির মাঠ দিবস

আপডেট: February 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি: চরফ্যাসনে উচ্চমূল্যের রঙ্গিন ফুলকপির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় দক্ষিণ আইচায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযেগিতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়িত “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের এর আওতায় কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো: আবু তাহের , পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ এবং উপ-প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ শ্যাম সুন্দর দেবনাথ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে শতাধিক কৃষাণ কৃষাণী অংশগ্রহন করেন। এ সময় বক্তারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরে রঙ্গিন ফুলকপির পুষ্টিমান ও বাজারে এর চাহিদা সম্পর্কে বিস্তারিত বলেন।
আলোচনা শেষে রঙ্গিন ফুলকপির মাঠ পরিদর্শন করা হয় ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network