শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন

এবার এল কোস্ক, নাক থাকবে ঢাকা মুখ খোলা

আপডেট: February 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কোন মাস্ক বেশি ভালো? এর সঠিক জবাব নেই। গত দুই বছরে কম পরীক্ষা-নিরীক্ষা হয়নি। তবু সঠিক জবাব নেই। এন৯৫ না সার্জিক্যাল মাস্ক, কোনটি বেশি কাজের তা নিয়ে এখনও চলছে নানা আলোচনা। এর মধ্যেই কেউ বানিয়েছেন সুতির কাপড়ের মাস্ক। কেউ আবার বিয়েবাড়ির জন্য বেনারসির মাস্ক কিনে ফেলেছেন। সেই সব মাস্ক কতটা কাজের, তা নিয়ে আবার তৈরি হয়েছে বিতর্ক। তার মধ্যেই বিশ্বের নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার ‘কোস্ক’।

শুধু নাক ঢাকা থাকে এই মাস্কে। দক্ষিণ কোরিয়ায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। গোটা বিশ্বের নজরে এখন এই মাস্কই।

এই মাস্ক দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হয়েছে কেন? সাধারণত মাস্ক পরে থাকলে খাওয়া যায় না। খাওয়ার সময়ে সেটি সরিয়ে নিতে হয়। কিন্তু কোস্কে সেই অসুবিধা নেই। তা পরেও স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা যায়। খাওয়ার সময়েও কিছুটা সুরক্ষিত রাখা যায় নিজেকে। অন্তত নাক দিয়ে যে জীবাণু প্রবেশ করবে না শরীরে, সে বিষয়ে কিছুটা নিশ্চিন্তে থাকা যায়।

কোস্ক কি আদৌ কোনো কাজে লাগে?

ইন্টারনেট জগতে এ মাস্কের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, এটি শুধুই ফ্যাশন। কেউ বলছেন, নজর কাড়ার জন্য তৈরি হয়েছে এটি। এ মাস্ক পরলেও মুখ খোলা থাকছে, ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে মত অনেকের।আবার মত রয়েছে কোস্কের পক্ষেও। যেহেতু প্রয়োজনে এ মাস্কের ভাঁজ খুলে মুখও ঢেকে নেওয়া যায়, তাই এ অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন, না হয় শুধু নাক-ই ঢাকল, খাওয়ার সময়ে বাড়তি সুরক্ষা তো পাওয়া যাচ্ছে।এসব তর্ক-বিতর্কের মধ্যেই আরও জনপ্রিয় হয়ে উঠছে কোস্ক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network