১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন বিক্ষুব্ধ ছাত্র-জনতার

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন
খুলনা প্রতিনিধি:: কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয় খুলে পুষ্পমাল্য অর্পণের কয়েক ঘণ্টার মধ্যেই অফিসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়।এর আগে আজ রোববার বিকেলে নগরীর লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন একদল নেতা-কর্মী।
এ সময়ে তাঁরা দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কার্যালয়ে সাঁটিয়ে পুষ্পমাল্য অর্পণ করে ‘জয়বাংলা’ স্লোগান দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেলের দিকে কয়েকজন নেতা তালা খুলে কার্যালয়ের দোতলায় ওঠেন। এরপর তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি খুলেছিল। এটি আমরা জানতে পেরে আশপাশে বিভিন্ন স্থাপনার সিসি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করছি। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিকেলে ঘটনার পর রাতে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র এসে কার্যালয়ে অগ্নিসংযোগ করে। টানানো দুটি ছবি ভেঙে ফেলে। পরবর্তীকালে তারা আগুন নিভিয়ে ফেলে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি।’
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network