শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আমি ভোট দিয়েছি, এবার আপনাদের পালা: জামায়াত আমির

আপডেট: February 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ  ডেস্ক:: আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আলহামদুলিল্লাহ-দীর্ঘ প্রতীক্ষার পর এ দেশের মানুষ ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সুযোগ পেয়েছে। আমাদের আজকের প্রতিটি ব্যালট হোক স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি বলেন, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। এবার আপনাদের পালা। দলে দলে ভোটকেন্দ্রে আসুন-নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দিন।তিনি আরও বলেন, আমি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাক্ষী হতে চাই।এই পোস্টের কমেন্টে আপনাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা এবং ছবি (বুথের ভেতরের ছবি নয়) শেয়ার করুন। ইতিহাসের এই সন্ধিক্ষণের অংশ হোন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network