শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় সড়কে বাজি ফোটাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আপডেট: July 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি

সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো: সাব্বির নামে এক কিশোর নিহত হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট থানার কাইলানিকান্ধা গ্রামের আ.রহিমের ছেলে নিহত সাব্বির।  সদর উপজেলার বানিয়ারচালা জলপাইতলা এলাকার স্থানীয় রোমানের বাড়িতে বাবা-মা সঙ্গে সে ভাড়া বাসায় বসবাস করত।

গত বুধবার সকালে ঈদের নামাজ শেষে সাব্বির মহাসড়কের পাশের দোকান থেকে বাজি কেনে। একটা বাজিতে আগুন ধরিয়ে দৌড়ে মহাসড়কের উপর চলে যায় সে। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাব্বির সাথে সাথে ঘটনাস্থলেই নিহত হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network