শিরোনাম
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি

গৌরনদীতে চন্দ্রহার কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের জমজমাট কোচিং বাণিজ্য

আপডেট: July 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। মহামারী করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খাকলেও সেই নির্দেশ অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কে.আর মাধ্যমিক বিদ্যালয়ে প্রকাশ্যেই চলছে কোচিং বানিজ্য। বিষয়টি দেখার যেন কেউ নেই।

আর এ কোচিং বাণিজ্য চালিয়ে আসছেন ওই বিদ্যালয়ের খোঁদ প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক।

প্রতিদিন তিনি স্কুলের দোতালায় ১৫/২০ জন শিক্ষার্থীদের নিয়ে কোচিং বানিজ্য চালিয়ে আসছেন।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে সরেজমিনে দেখা গেছে, প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি ক্লাস রুমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিং করাচ্ছেন।

এসময় সংবাদ কর্মীদের দেখে তিনি পালিয়ে যেতে চেস্টা করে ব্যর্থ হন।

করোনার মহামারীর মধ্যে সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর প্রশ্নে অভিযুক্ত প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক কোন উত্তর না দিয়ে ক্ষমা চেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী বলেন, কোচিংয়ের ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network