শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট: May 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। ঘূণিঝড় ইয়াসের প্রভাবে বানের পানিতে সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে আসে বলে জানা গেছে।সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। তবে ওই সাপটি খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।

বন বিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে অজগরটি দেখে স্থানীয়রা বন বিভাগের সদস্যদের খবর দেয়। পরে সাপটি উদ্ধার করা হয়।

ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অজগরটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network