শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাবুগঞ্জে এক হাজার বস্তা সরকারি চালসহ ট্রলার জব্দ

আপডেট: April 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আড়িয়াল খাঁ নদের রফিয়াদি এলাকায় ৫০ মেট্রিক টন (৫০ কেজি ওজনের ১ হাজার বস্তা) চালসহ একটি ট্রলার স্থানীয় জনতা আটক করেছে। আজ শনিবার বেলা ২টার দিকে আড়িয়াল খাঁ নদের মীরগঞ্জ ফেরিঘাটের সংলগ্ন এলাকা থেকে ওই ট্রলারটি আটক করা হয়।

সরকারি সিল দেওয়া বস্তাভর্তি ওই চাল পাচার করা হচ্ছিল বলে স্থানীয়রা জানান। এ সময় ট্রলার চালক আব্দুস সাত্তারকে আটক করা হলেও তার তিন সহযোগী পালিয়ে গেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটকের খবর পেয়ে তিনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা আটক ট্রলার চালক  আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং পাঁচারের নেপথ্যে কারা তা নিশ্চিত হওয়ার চেস্টা করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস সাত্তার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেওয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দিয়েছে। জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটা মেহেন্দীগঞ্জ উপজেলা খাদ্যগুদামের চাল। নদীপথে গুদামে উত্তোলনের পূর্বে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network