শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

আপডেট: September 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: চিকিৎসা বঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য সুখবর। মেহেন্দিগঞ্জে এসেছে সর্বাধুনিক ভাসমান মোবাইল হাসপাতাল-জাহাজ। মধ্যপ্রাচ্যের দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জাহাজটির নাম KING ABDULLAH BIN ABDULAZIZ MOBILE HOSPITAL (KAAP-MHB)-5।

‎‎বুধবার জাহাজটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে। আগামী শনিবার থেকে সেখানে দুই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা চালু হবে।

‎উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন রোগী এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন এবং ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে। রোগীদের যাতায়াতের জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে।

‎তিনি আরও জানান, জাহাজটি উপজেলা সদরে স্থাপনের চেষ্টা করা হলেও স্থানীয় আপত্তির কারণে বিদ্যানন্দপুরে নিতে হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের ৪ ইউনিয়নের মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে।

‎তবুও এ উদ্যোগে খুশি চরবাসী। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা বলেন, দীর্ঘদিন ওঝা-কবিরাজ নির্ভর থাকার পর অবশেষে আমরা উন্নত চিকিৎসা পেতে যাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network