শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলে জাফর সভাপতি ও ইমন সম্পাদক

আপডেট: April 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।শনিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটায় সংগঠনের এক ভার্চুয়াল সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে বিভিন্ন পেশাজীবি মানুষের অংশগ্রহণে শীঘ্রই এ সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এ সংগঠনটি মাঠে কাজ করবে।উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালীন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু শাখা কমিটি গঠন করে সংগঠিত করা হয়।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব করা হলে সভাপতি ও সম্পাদক মনোনীত করার মধ্য থেকে বাকি পদগুলো দ্রুত গঠন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা সম্পৃক্ত হবেন।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের থীম সং এর গীতিকার সুমন তালুকদার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network