১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
আমতলীতে কুরবানির মাংস পেয়ে আনন্দে আত্মহারা বিউটি বেগম চরফ্যাশনের নজরুল নগরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান চার শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো Humanity And Sports Alliance চর মানিকা ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক এমরান হোসেন মিজান জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস কাজী হিজলায় বজ্রপাতে গোয়াল ঘরে মারা গেল কৃষকের ৫ গরু মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান খান ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক আটক

হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন বাংলাদেশের ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর।মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network