বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন

আপডেট: November 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।

২০২৬ সালের অক্টোবর মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও পারফরম্যান্স বিবেচনায় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া আমতলী থানার এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, এসআই মো. মিজানুর রহমান শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এবং এএসআই মো. আসাদুল হক ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।একই থানার ছয়জন পুলিশ কর্মকর্তার এ অর্জনে আমতলী থানার সাফল্যের ধারাবাহিকতা আরও একবার প্রতিফলিত হয়েছে।

এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের সহকর্মীসহ দায়িত্ব পালনে সহযোগিতা ও উৎসাহ প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network