১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

আপডেট: নভেম্বর ২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ :: মারা গেলেন অভিনেত্রী হুমায়রা হিমু। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ  উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিনেত্রী মারা গেছেন। সংঘের পক্ষ থেকে হাসপাতালে যাওয়া হচ্ছে। এরপর বিস্তারিত জানানো হবে।ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বেশ ক’বছর ধরেই ক্রমশ অন্তরালে চলে যাচ্ছিলেন প্রতিভাবান অভিনেত্রী হিমু। অনেকেই বলছেন, এটি আত্মহত্যা। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোস্টমর্টেম ছাড়া এই বিষয়টিকে আত্মহত্যা বলা যাবে না। এটা তো হত্যাও হতে পারে। কারণ, তাকে (হিমু) দুপুর সাড়ে ৩টায় একটি ছেলে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দেখতে পান হিমু তখন মৃত। এরপর যে ছেলে নিয়ে এসেছে সেও পালিয়ে গেছে হিমুর ফোন-ব্যাগ নিয়ে। খবর পেয়ে এখন আমরা পুরো বিষয়টি টেকওভার করছি। হিমুর পুরো বিষয়টি শিল্পী সংঘ সিরিয়াসলি ডিল করছে। ফলে এটাকে এখনই আত্মহত্যা বলে প্রচার করা ঠিক না।’

শূন্য দশকের শুরুর দিকে মিডিয়ায় পা রাখেন এই সম্ভাবনাময়ী। দশকজুড়ে কাজ করে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে। প্রশংসিত হয়েছেন সিনেমায় কাজ করেও। বিশেষ করে ২০১১ সালে মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন এ অভিনেত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network