অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষ নৌকায় ভোট দিবে : এম,পি জ্যাকব

আপডেট: July 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাসনে বিশাল আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই ) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা ও পৌর শাখার আয়োজনে বজ্রগোপাল টাউন হলে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাসন – মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এদেশের মানুষ বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে অপছন্দ করে। তিনি আরো বলেন, কোন চক্র বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে পারবেনা। সারাদেশের মানুষ আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়কে মূল্যায়ন করে নৌকায় ভোট দিবে। এমপি জ্যাকব স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।

স্বেচ্ছাসেবক লীগ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার সভাপতি হাফেজ মহাজন, সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network