শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

অসামাজিক কাজে লিপ্ত, ৫ নারী-পুরুষ আটক

আপডেট: March 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা শহরের টেংকেরপাড় এলাকার একটি বাড়ির ৫মতলায় অভিযান পরিচালনা করে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার খালপাড় এলাকার আব্দুর রউফ, জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামের শিল্পী, একই গ্রামের সুমাইয়া, সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন এলাকার জাকিয়া, ভোলা জেলার তামান্না আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জেলা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ির ৫তলা থেকে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network