আপডেট: March 24, 2021
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা): ভোলার চরফ্যাসনের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল।
গতকাল ২৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন শেষে উপজেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে, চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীরা। তাই আসন্ন ১১ এপ্রিল উপজেলার মাদ্রাজ, জাহানপুর, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও চরকলমি ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীরা নির্বাচনী মাঠে লড়াই করছেন। সেক্ষেত্রে উপজেলাবাসীর চোখ এখন উক্ত ইউনিয়নের ভবিষ্যত ইউপি সদস্যদের দিকে। ইতিমধ্যে ইউনিয়নগুলোর প্রায় ওয়ার্ডে বহুমুখী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সরেজমিনে নির্বাচনী মাঠে গিয়ে কথা হয় মাদ্রাজ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে (চর আফজাল) ইউপি সদস্য প্রার্থী হারুনর রশীদের (হারুন কিবরিয়া) সাথে। তিনি নিজের প্রার্থীতার পক্ষে উক্ত ওয়ার্ডের জনসাধারণের ভোট পাওয়ার আশা ব্যক্ত করে জানান, আমি সাবেক ইউপি সদস্য সর্বদা ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও ইউপি সদস্য হয়ে জনগনের সেবক হয়েই থাকবো।
একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য রাশেদুল হাসান( মিলন মাদ্রাজী) , তিনিও জনগনের সাথে নিজের সম্পৃক্ততার কথা বলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাজ ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. শাহীন এবারো একই ওয়ার্ডে ইউপি সদস্য পদ প্রার্থী হয়েছেন। তিনি বিশ্বাস করেন বিগত দিনের সুকর্মের উপর ভিত্তি করে তার ওয়ার্ডের ভোটারেরা এবারোও তাকে নির্বাচিত করবেন।
মাদ্রাজ ইউনিয়নের অন্যতম আলোচিত ইউপি সদস্য প্রার্থী রফিকুল ইসলাম (মিন্টু মুন্সি)। তিনি ৭নং ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন। উক্ত ওয়ার্ড নিয়ে তার আশার যেন শেষ নেই। জনতার ভালোবাসায় ইউপি সদস্য হয়ে নিজেকে গরীব, দুখী, মেহনতি মানুষের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করেন।
জাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ইউপি সদস্যদের একজন আবুল কালাম( আজাদ)। তিনি উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এবারো ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন। তিনি জানান, জনগনের ভালোবাসায় এবারো আমি ইউপি সদস্য নির্বাচিত হয়ে উক্ত ওয়ার্ডে বাকি কাজগুলো সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।
জাহানপুর ইউনিয়নের আরেকজন জনপ্রিয় বর্তমান ইউপি সদস্য আবদুস সালাম, ৯নং ওয়ার্ডে তিনি টানা দুই বারের নির্বাচিত ইউপি সদস্য। বর্তমান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী এই ইউপি সদস্য এবারো মানুষের ভালোবাসা নিয়ে ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি আশাবাদী জাহান পুরের ৯নং ওয়ার্ডের ভোটারগন বিপুল ভোটে তাকে নির্বাচিত করে তাদের পাশে অব্যাহতভাবে থাকার সুযোগ দিবেন।
এওয়াজপুর ইউনিয়ন পরিষদে ২নং ওয়ার্ডের সদস্য হিসেবে আছেন সাহাবুদ্দিন লিটন, তিনি এবারও উক্ত ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জনগনের কাছে তার অসম্পন্ন কাজ শেষ করার জন্য ভোট চেয়ে যাচ্ছেন। জনপ্রিয় এই ইউপি সদস্য প্রার্থী আশাবাদী সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জনগন
তাকে নির্বাচিত করবেন।
এওয়াজপুর ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীদের মাঝে ত্রিমুখী লড়াইয়ে মাঠে আছেন মিরাজ হাওলাদার। নির্বাচিত হলে জনগনের পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে উক্ত ওয়ার্ডের জনগন তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদী তরুন এই প্রার্থী।
এওয়াজপুর ৮নং ওয়ার্ডের ভোটার নজরুল ইসলাম জানান, এবারের নির্বাচনে ইউপি চেয়ারম্যানগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সবার নজর এখন ইউপি সদস্য প্রার্থীদের ঘিরে। তাই উপজেলার আসন্ন ১১ এপ্রিলের ইউপি নির্বাচন জমজমাট হবে বলেই তার আশা।

