১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আগামী মঙ্গলবার উথলীতে অনুষ্ঠিত হবে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে আগামী মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) বাদ আসর অনুষ্ঠিত হবে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উথলী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে এই কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ ওয়ায়েজ হাফেজ মাওলানা ক্বারী যুবায়ের আহমাদ তাশরীফ (ঢাকা)। ২য় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশ দা’ঈ ইল্লাল্লাহ্ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা এইচএম ইব্রাহীম খলিল (চাঁপাইনবাবগঞ্জ)। এছাড়া তাফসির পেশ করবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।

উথলী দক্ষিণপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হামজার আলীর সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ।

বিষয়টি নিশ্চিত করেছেন উথলী ইউনিয়ন ছাত্রলীগ ও মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘উথলী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে আগামী মঙ্গলবার উথলী দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network