শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

আপডেট: June 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দীর্ঘ ২ মাস ৭ দিন করোনাভাইরাসের ঝুঁকির কারণে বন্ধ থাকার পর বিমান চলাচল শুরুতে কর্মব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটসমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তবে করোনাভাইরাস যেন যাত্রীদের মাঝে না ছড়ায় সেজন্য বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে যাত্রীদের। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যাত্রীরা নির্দেশ মতো নির্ধারিত স্থানে দাঁড়াচ্ছেন কিনা, সেসব তদারকিতে কাজ করছেন বেবিচকের নিরাপত্তা কর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network