শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আদালতে হাজিরা দিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট: December 31, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান কনক গ্রেফতার হয়েছেন। গত রবিবার (২৯ শে ডিসেম্বর) বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গ্রেফতারের নির্দেশ দেয়। গ্রেফতারকৃত আসামি মোস্তাফিজুর রহমান কনক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন আকনের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, কলসকাঠি ইউনিয়ন যুবলীগ নেতা ছিলেন মোস্তাফিজুর রহমান কনক।

একাধিক মামলার আসামি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার বিভিন্ন নিরহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানা হয়রানি করে আসছিল মুস্তাফিজুর রহমান কনক। বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জমি দখল থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিয়ন্ত্রণাধীন দলীয় বাহিনী নিয়ে কলসকাঠিতে ছাত্র-জনতার বিরুদ্ধে ত্রাসসৃষ্টি করেছিল। এবিষয়ে বাকেরগঞ্জ থানারা ওসি‌‌ শফিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামী বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network