শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট নিউজ’র সম্পাদক ও প্রকাশক মামুন-অর-রশিদ’র শুভ জন্মদিন আজ

আপডেট: February 1, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: অতি সাধারণ এক সাংবাদিকের নাম মোঃ মামুন-অর-রশিদ। যার সাংবাদিক অঙ্গনে পথচলা একযুগেরও বেশি সময় ধরে। বিভিন্ন আঞ্চলিক পত্রিকার বার্তা বিভাগ, জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান সহ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষ ও নিপূন লেখনীর মাধ্যমে বরিশালে প্রথম সারির গনমাধ্যম কর্মীদের তালিকায় তার নাম রয়েছে।
তিনি বর্তমানে দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ ও আপডেট নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক। তার আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে “বরিশাল বাণী” পরিবারবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় দুই যুগ সময় ধরে সাংবাদিকতায় কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন । সম্প্রতি তিনি বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি বরিশাল” এর ১নং নির্বাহী সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে তিনি মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের হাত থেকে ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’ গ্রহণ করেন। ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’ গ্রহণ করেন।

পারিবারিক জীবন:
১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা রিজিয়া বেগম (৭৫)। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে ৮ বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ের বাবা তিনি।
২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network