শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

আফ্রিদির ‘ভুল’ ক্ষমা করে দিলেন স্ত্রী

আপডেট: October 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দেখতে দেখতে হয়ে গেছে ২০ বছর। একে একে ঘর আলো করে এসেছে পাঁচ কন্যা সন্তান। দাম্পত্য জীবনের এতগুলো বছর পেরিয়েও স্ত্রীর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি শহীদ আফ্রিদির।

বুধবার ছিল তাদের বিবাহবার্ষিকী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রী নাদিয়া আফ্রিদিকে নিয়ে আবেগঘন এক টুইট করেছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার।

বিবাহবার্ষিকীর দিনে তোলা কয়েকটি ছবি টুইটারে আপলোড করেছেন আফ্রিদি। যেখানে তিনি লিখেছেন, ‘আজ সুখী দাম্পত্য জীবনের ২০ বছরে পা রাখলাম। এমন একজন যত্মশীল, বুঝদার এবং আমাদের সন্তানদের জন্য অপূর্ব একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

তবে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা থাকলেও আর দশজন ব্যস্ত স্বামীর মতো বিবাহবার্ষিকীর দিনটি ভুলেই গিয়েছিলেন আফ্রিদি। যদিও অভিমান রাখেননি নাদিয়া। স্ত্রীর এই গুণটিরও আলাদা করে প্রশংসা করলেন আফ্রিদি।

পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার টুইটের পরে অংশে লিখেছেন, ‘আজ আমি বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। তার সুন্দর গুণগুলোর মধ্যে এটিও একটা।’

৪০ বছর বয়সী আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network