১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

আবুধাবিতে আটকেপড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট: জুন ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনার প্রাদুর্ভাবের কারণে আবুধাবিতে আটকেপড়া ১৪০ বাংলাদেশি ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার ফিরেছেন।আবুধাবি থেকে স্থানীয় সময় ভোর ৫টায় ওই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আবুধাবিতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।কোভিড ১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন বহু বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তারা।এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে মঙ্গলবার আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনস।ইতিমধ্যে ইউএস-বাংলা করোনা পরিস্থিতিতে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক ও দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network