শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

আমতলীতে দমকা বাতাস ও বৃষ্টি শুরু: পানিতে ভাসছে পৌরশহর

আপডেট: May 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরগুনা:বরগুনার আমতলী পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বেড়িবাঁধ উপচে আমতলী পৌরশহরে পানি ঢুকে পড়েছে। আমতলী পৌরসভার পশ্চিম মাথা লঞ্চঘাট, কাঠের বাজার তলিয়ে গেছে।

আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দমকা বাতাস বইছে। রাত থেকে বিদ্যুৎ নেই। এসবের কারণে আতঙ্কে রয়েছে উপকূলীয় জনপদের এ উপজেলার মানুষ।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ক্রমাগত শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে পায়রা এবং মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এ অঞ্চলের অবস্থান পায়রা এবং মংলা সমুদ্রবন্দরের মধ্যখানে হওয়ায় এখানকার মানুষের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে।  আজ বুধবারের ভরা পূর্ণিমা ও ইয়াসের কারণে  পায়রা  নদীর জোয়ার আরো বৃদ্ধি পেতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলের নড়বড়ে বেড়িবাঁধ দিয়ে নদীর উত্তাল ঢেউয়ের পানি দেখে আতঙ্কে রয়েছে এ অঞ্চলের মানুষ।

দেখা গেছে, পানির তোড়ে যেভাবে বেড়িবাঁধ ভাঙছে  তাতে আজ বিকালের মধ্যে বেড়িবাঁধ মেরামত না করলে  চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা ঘটখালী গ্রামের পাঁচ শতাধিক পরিবার জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়বে। চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল বলেন, বিকালের মধ্যে বেড়িবাধ মেরামত না করলে বাঁধ ভেঙে দুই গ্রামের পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে।

এছাড়া পায়রা নদীতে  বিপদসীমার  ৬২  সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায়  উপজেলার  আরপাঙ্গাশিয়া ইউপির বালিয়াতলী, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ইউপির নয়াভাঙ্গুলী , আমতলী পৌরসভার  ৮নং ও ৯ নং ওয়ার্ড, ফেরিঘাট শ্মশানঘাটা, আমুয়ার চর , চাওড়া ইউপির বৈঠাকাটা, ঘটখালী , গুলিশাখালী ইউপির আঙ্গুলকাটা, নাইয়া পাড়্ কলাগাছিয়ার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে বসবাসরত ১৫শ’ত পরিবার জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে। এসব বাড়িঘরে  পানিতে থই থই করছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এ উপজেলায় বেড়িবাঁধের বাইরে বসবাসরতদের নিরাপদ স্থানে অথবা সাইক্লোন সেল্টারে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। বৈঠাকাটা বেড়িবাঁধটি  অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ডকে জরুরিভাবে মেরামত করার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, জোয়ারের পানিতে প্লাবিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা পরিদর্শন করে সরকারিভাবে তাদের সহযোগিতা প্রদান করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network