আপডেট: February 27, 2021
আমাদের সময় মিডিয়া গ্রুপে বরিশালে কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ।। আমাদের সময় মিডিয়া গ্রুপে (আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, ডেইলি আওয়ার টাইম) বরিশাল জেলায় কর্মরত সাংবাদিকদের ‘মিলনমেলা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টি উপজেলার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। নগরীর অভিজাত রেস্তোরাঁ নতুন বাজারস্থ সুলতানী ডাইং এ শনিবার দিনব্যাপি এ মিলনমেলার আয়োজন করে বরিশাল ব্যুরো অফিস। আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান প্রশান্ত কুন্ডুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডেইলী আওয়ার টাইমের ব্যুরো প্রধান আরিফুর রহমান ও আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা। এছাড়াও উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম শামীমুল ইসলাম, বরুন বাড়ৈ, উত্তম দাস, শামীম মীর, নাজমুল হক মুন্না, সোলায়মান হাওলাদার খোকন, রেজা হাওলাদার, মোঃ নাছির উদ্দিন, মোঃ আজম, নোমান ডাকুয়া, শফিকুল ইসলাম, এন এস আই লিমন, জিহাদুল ইসলাম, এস এম অভি ও ফটো সাংবাদিক এন আমীন রাসেল প্রমুখ । দুপুরে প্রীতিভোজের পরে গ্রুপ ভিত্তিক ফটোসেশন করা হয়। এরপরে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে পত্রিকার বিভিন্ন বিষয় ও ভবিষ্যত কর্মকাণ্ডের উপর আলোচনা করা হয়।

