আলোকিত মুলাদীর উদ্যোগে মাস্ক বিতরন

আপডেট: July 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

রেজা হাওলাদার,  মুলাদী।। বাংলাদেশ সরকার সকল মানুষের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝ মাস্ক বিতরণ করে সামাজিক সংগঠন আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার বিকেল চারটায় আলোকিত মুলাদীর উপজেলা কার্যালয় মাক্স বিতরনের উদ্বোধন শেষে মুলাদী বন্দরের বিভিন্ন সড়কে মাক্স বিহীন মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলোকিত মুলাদীর উপজেলা সভাপতি দিদারুল আহসান খান, ডাক্তার মোশারফ হোসেন, সহ সভাপতি আল মাহমুদ কাজল, মুলাদী প্রেসক্লাব সভাপতি আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, মাষ্টার মজিবর রহমান,যাচ্চু হাওলাদার, আলোকিত মুলাদীর উপজেলা সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ জুয়েল, শরীয়ত খান, সাদ আহম্মদ দীপ্ত প্রমুখ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network