শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাম্ভব্য একাদশ

আপডেট: October 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ খেলাধুলা: বাংলাদেশের বিশ্বকাপের সুপার টুয়েলভ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। গ্রুপপর্বের বাধা ডিঙিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও জয়ের স্বাদ পাননি টাইগাররা। বাজে ফিল্ডিং, বোলিং এ চ্যালেঞ্জিং টার্গেট সহজে টপকে যায় লঙ্কানরা।

বিশ্বকাপের ২০তম ম্যাচে আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে এটা এক প্রকার নিশ্চিত। এরই মধ্যে দেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। পিঠের চোটের কারণে বিশ্বকাপ মিশন শেষ তার। সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যার্থতার পর দুটি ক্যাচ ছেড়ে সমালোচনায় আছে ওপেনার লিটন দাস। তাই এই ম্যাচে একাদশে থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার পরিবর্তে ওপেনার নাইম শেখের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

সূত্র : ক্রিকবাজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network