১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ওয়েভার ও উপহারসহ ভর্তি

আপডেট: জানুয়ারি ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন
স্টাফ রিপোর্টার :

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তিমেলা।

গত সোমবার দুপুরে মহাখালী ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে।
৪ থেকে ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েভারসহ নানা সুযোগ-সুবিধা।
এছাড়া থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network