শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ঈদের আগে ও পরে ৬ দিন ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপর বন্ধ

আপডেট: April 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

আপডেট নিউজ ডেস্ক:: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগের নাম দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট। তবে এবার দুর্ভোগ কমাতে পদক্ষেপ নিচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের তিন দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ সোমাবার বেলা সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের কক্ষে এ সভার আয়োজন করা হয়। এবার ঈদে এই রুটে ফেরি সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। আসন্ন ঈদে তিনটি ফেরি বাড়িয়ে এই রুটে ২১টি ফেরি চলাচল করবে। এর সঙ্গে যাত্রী পারাপারের জন্য থাকবে ৩৩টি লঞ্চ এবং ৭০ স্পিড বোট।

এ ছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাতটি ঘাটের মধ্যে চারটি চালু আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুরি-ছিনতাইয়ের কবল থেকে যাত্রীদের রক্ষা করতে ঘাটগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সকল ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সালাহউদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস, এনএসআইয়ের ডিডি শরীফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান, পোর্ট অ্যান্ড ট্রাফিক অফিসার মো. শাহ্ আলম মিয়া, বিআইডাব্লিউটিএর সহকারী পরিচালক মো. এনামুল হক, উপসহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন, লঞ্চ মালিক ও লঞ্চ ব্যবসা পরিচালক মো. আরিফ, দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্লা, রাজবাড়ী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাসান, বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান, রাজবাড়ী এলজিইডির সহকারী প্রকৌশলী পূর্ণেন্দু সাহাসহ প্রমুখ কর্মকর্তা-সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network