ঈদ আনন্দে বেরিয়ে এক বাইকে তিন যুবক, মৃত্যু সড়কে

আপডেট: May 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ে বাইকে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের আরোহী তিন তরুণের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সর্দারপাড়া এলাকার পয়গাম আলীর ছেলে নতুন ইসলাম (১৮), একই এলাকার তারেক বিল্লাহর ছেলে মাহবুবার রহমান শিশির (১৮) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে মহারাজা দীঘিতে ঘুরতে যাচ্ছিলেন।যাওয়ার পথে তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের বাইকের হাতলে ধাক্কা দিলে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকেই স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজন সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাই।পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় ওই তিন তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network