শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

আপডেট: January 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) পূর্ণাঙ্গ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৪ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্যতায় দেওয়া হয়েছে দল। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মাহাদী হাসান।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যদিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাহাদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network