শিরোনাম

উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আপডেট: December 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। নুরুল আলম বক্তিয়ারের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, পাক হানাদার বাহিনী ও তার দোসররা এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন করে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network