উথলীতে গুড়ভর্তি কলস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

আপডেট: June 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। বুধবার (১লা জুন) দুপুরে উথলী রেলস্টেশন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন হতে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার পাশে ঢাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার সময় ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ঝোপের মধ্যে গুড়ের একটি কলস দেখতে পায় বিজিবি। গুড়ভর্তি ওই কলস তল্লাশি করে তাতে থাকা ছোট ছোট পোটলার মধ্যে থেকে মোট ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network