১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

উথলী ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরের একতারপুর গ্রামবাসীর আয়োজনে ৮ দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকালে উথলী ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় একতারপুর অনূর্ধ্ব-১৯ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে খয়েরহুদা অনূর্ধ্ব-১৯ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ, মেডেল ও ট্রফি তুলে দেন একতারপুর গ্রামের সুধীসমাজ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আলম। সহকারী রেফারি ছিলেন জসিম ও নাসির।

যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট সকল গ্রামেই নিয়মিত অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন ফুটবল প্রেমী ও দর্শক।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network