শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

উথলী সূর্য তোরণ ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

আপডেট: February 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী সূর্য তোরণ ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারি ২০২৫) বিকালে উথলী বাজারে সূর্য তোরণ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ।

উল্লেখ্য, গত বছরের ৭ই ডিসেম্বর মেজবাহ উদ্দিন জাহিদকে সভাপতি এবং সাজেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে উথলী সূর্য তোরণ ক্লাবের ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু ও স্বপন আলী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, বাবু মিয়া ও রুবেল আহমেদ সাঈদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-অর্থ সম্পাদক হজরত আলী, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইনামুল হক, জুয়েল রানা ও আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত ও তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমেদ, ধর্মীয় সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান দেবাশিষ।

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোশারফ হোসেন, ইদ্রিস আলী ছোট, আনিছুর রহমান চান্দু, সিহাব উদ্দিন, হাসানুজ্জামান ফরহাদ, বকুল হোসেন, নাসির হোসেন লিটন এবং আরিফ হোসেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network