শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

উথলী সূর্য তোরণ ক্লাবের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: March 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী সূর্য তোরণ ক্লাবের পক্ষ থেকে ৩২টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯শে মার্চ ২০২৫) সকাল ১০টার সময় সূর্য তোরণ ক্লাব ভবনে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল ও আটা।

এসময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ, সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইনামুল হক, জুয়েল রানা, সহ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network