এইচএসসি’র স্থগিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে

আপডেট: August 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর। এ পরীক্ষার পুনর্বিন্যাশকৃত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

গত ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network