শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

এই গরমে শরীরে পানির ঘাটতি পূরণে করণীয়

আপডেট: May 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই সময়ে শরীরে পানির ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। এত শারীরিক নানা সমস্যাও দেখা দিতে পারে। এ সময় ডিহাইড্রেশন থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু অনেকেরই পানির স্বাদ ভালো লাগে না। তাই পানি খাওয়ার পরিমাণও কমিয়ে দেন।
কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, পানি খেতে ভালো না লাগলেও এ সময়ে হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যকর পানীয় বা পানির পরিমাণ বেশি আছে, এমন খাবার খাওয়া জরুরি। এদিকে, বাড়ির বাইরে থাকলে অনেকেই পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এর ফলে শুধু ডিহাইড্রেশন নয়, অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েও জটিলতা বেড়ে যেতে পারে। তাই পানি খেতে ভালো না লাগলেও এই আবহাওয়ায় শারীরিক সমস্যা এড়াতে শরীরে পানির ঘাটতি হতে দেওয়া চলবে না।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যা যা করণীয়

(১) পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে মোবাইল ফোনে ‘রিমাইন্ডার’ দিয়ে রাখতে পারেন। বাড়ির বাইরে যেখানেই যান, সঙ্গে পানির বোতল নিয়ে বেরোনোই ভালো।

(২) পানি খেতে ভালো না লাগলে ওআরএস বা ডাবের পানি, ঘোল, লেবুর রস-লবন-চিনির শরবত খাওয়া দরকার।

(৩) পানিশূন্যতা থেকে বাঁচতে, তেষ্টা না পেলেও পানি খেতে হবে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে অনেক সময়েই তেষ্টা অনুভব করা যায় না। সে ক্ষেত্রে পানি খাওয়ার কথা মনে করানোর ব্যবস্থা রাখতে হবে।

(৪) পানির স্বাদ ভালো না লাগলে পানির মধ্যে পুদিনা, তুলসী, লেবু বা অন্যান্য ফলের টুকরো ভিজিয়ে রেখে খেতে পারেন।

(৫) ডিহাইড্রেশন থেকে বাঁচতে পানির পরিমাণ বেশি এমন শাকসব্জি বা ফল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network