১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম

এক ঝাঁক নতুন মুখ নিয়ে দুবাইয়ে উড়াল দিয়েছে প্রযোজক রাকিবুল হাসান সোহেল

আপডেট: মে ৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

নতুনদের নিয়ে কাজ করতে একটু বেশি পছন্দ করেন প্রযোজক ও নির্মাতা রাকিবুল ইসলাম সোহেল ওরফে আর. এইচ. সোহেল। তাই এবার এক ঝাক নতুন মুখ নিয়ে তিনি দুবাইয়ে গেছেন শুটিংয়ের জন্য।

জানা গেছে সোহেল এবার দুবাইয়ে পাঁচটি নাটক নির্মাণ করাবেন। প্রবাস জীবনের গল্প নিয়ে নির্মিতব্য নাটক পাঁচটি হচ্ছে, ‘প্রবাসীর অসহায় মেয়ে’, ‘বিদেশি জামাই’, ‘বিদেশি পোলার কালো বউ’, ‘প্রবাসীর জীবন’ ও ‘প্রবাসীর চাকরি’। নির্মাণ শেষে নাটকগুলো প্রচার হবে, এসপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

সোহেল জানান, তিনি বরাবর নতুনদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। ইন্ড্রাষ্ট্রিতে শিল্পী সংকট চলছে, যে পরিমান প্রতিদিন ইউটিউব, ওটিটির জন্য প্রডাকশন নির্মাণ হচ্ছে তাতে আরও শিল্পী প্রয়োজন।

তিনি বলেন, আমাদের নতুন শিল্পীদের প্রতিভা আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। আমি সেই সকল প্রতিভার মধ্য থেকে কিছু প্রতিভা খুজে খুজে বের করে তাদের দিয়ে নাটকগুলো নির্মাণ করছি। প্রবাস জীবনের পাঁচটি ভিন্ন ঘরানার গল্পে নাটকগুলো নির্মিত হবে।

উল্লেখ্য, রাকিবুল হাসান সোহেল এখন পর্যন্ত ৩ হাজারের অধিক নাটক প্রযোজনা করেছেন। নির্মাণ করেছেন আড়াইশোর মতো নাটক। প্রযোজনা ও নির্মাণ দুই মাধ্যমেই এখন ব্যস্ত তিনি।

 

এ আল মামুন / আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network