শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

এক বউ নিয়ে দুই স্বামীর লড়াই, আহত ৪

আপডেট: December 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মারামারি! এ যেন হারানো বউ পাওয়ার লড়াই! এতে প্রথম স্বামীসহ অন্তত চারজন আহত হয়েছেন।সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত দুই স্বামী হলেন, উপজেলার পূর্বমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমেন বিশ্বাস (৪৩) ও একই গ্রামের রবিন বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসের (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী রমেন বিশ্বাসের স্ত্রীর সঙ্গে নিতাই বিশ্বাসের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনমাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। ২০ দিন পর অক্টোবরে তাদের ফিরিয়ে এনে এক সালিশ বৈঠক বসে এলাকায়। ওই সালিশে রমেন বিশ্বাসের স্ত্রী দ্বিতীয় স্বামী নিতাইয়ের সঙ্গে সংসারের সিদ্ধান্ত নেন।

সম্প্রতি রমেন বিশ্বাস দেশে ফিরে এলে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় দ্বিতীয় স্বামীর সঙ্গে বিরোধ শুরু হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রমেনের বাবা রতন বিশ্বাস বাড়ির পাশে তেতুলিয়া মাদরাসার মোড়ে দোকানে এলে নিতাইসহ তার লোকজন হামলা চালায়।

খবর পেয়ে রতন বিশ্বাসের ছেলে রমেন বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, পৌড় বিশ্বাস এগিয়ে গেলে তাদের মারধর করে। এক পর্যায়ের উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রতন বিশ্বাস (৬০), রমেন বিশ্বাস (৪৩), বিপ্লব বিশ্বাস (৩৪) ও পৌড় বিশ্বাস (৩৩) আহত হন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network