শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

এবার স্বামীকে ধরিয়ে দিতে স্ত্রী’র পুরস্কার ঘোষণা

আপডেট: August 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: নারায়ণগঞ্জের বন্দরে লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া স্বামীকে ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণা দিলেন এক স্ত্রী।
সম্প্রতি থানার মুসাপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামে এ ঘটনার বর্হি:প্রকাশ ঘটে। থানায় এন্ট্রিকৃত ডায়েরীতে উল্লেখ করা হয়,বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের রূপচাঁদ মিয়ার মেয়ে রোকসানা বেগমের স্বামী মোঃ ইসমাঈল গত ৮ জুলাই শুক্রবার সন্ধা ৬টায় বাজার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। দীর্ঘ সময় ধরে
বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত ০১৯৫৫৭৪০৫০৩ নম্বরের মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার স্ত্রী রোকসানা বেগম বাধ্য হয়েই নিখোঁজের ৩৩দিন পর গত ১১আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৫২০। তবে ডায়েরীতে উল্লেখ না করলেও স্ত্রী রোকসানা সাংবাদিকদেরকে মাধ্যমে সকলের উদ্দেশ্যে বলেন,স্বামী মোঃ ইসমাঈল তার সঞ্চয়কৃত ১ লাখ টাকা নিয়ে পালিয়েছেন সন্ধানদাতাকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র পুরস্কারের ঘোষণাটি গোটা বন্দরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি
করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network