কবরীর জানাজা সম্পন্ন

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১২টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে কবরীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর গুলশানে তার নিজ বাসায়। সেখান থেকে মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নেওয়া হলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়। ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৫ এপ্রিল নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে না ফেরার দেশে চলে যান নন্দিত এই অভিনেত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network