শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

করোনাকালীন প্রণোদনায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে সেবিকাদের মাঝে আনন্দ

আপডেট: November 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকাদের মাঝে আনন্দের বন্যা বইছে। করোনা প্রাদুর্ভাবের সময় করোনা রোগীদের সেবা করায় সরকারি প্রতিশ্রুতির প্রণোদনার অর্থ পেয়েছেন তারা। এর ফলে আগামী দিনে করোনাসহ যে কোন প্রাদুর্ভাবে সেবিকারা আরও আন্তরিকতার সাথে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গত ১৭ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৫টি হাসপাতালের ১ হাজার ৮শ’ ৫৬ জন সেবিকাকে মোট ৮ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৯শ’ ৬০ টাকা প্রণোদনা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা রোগীদের সেবা করা ৫শ’ ৯৪ জন সেবিকা পাচ্ছেন ২ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ৯শ’ ৬০ টাকা।

স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, করোনা প্রাদুর্ভাবের সময় শেবাচিমের করোনা ওয়ার্ডে কর্মরত ৫শ’ ৯৪ জন নার্স এই ভাতার আওতায় এসেছে। যারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদেরও পর্যায়ক্রমে প্রণোদনার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে স্বাস্থ্য সেবায় নিয়োজিত নার্সরা প্রনোদনা ভাতা পেয়ে খুশী হয়েছে। তাদের মাঝে আনন্দের বন্যা বইছে। এই প্রণোদনা আগামীতে যে কোন প্রাদুর্ভাবে সেবিকাদের কাজে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network